টাঙ্গাইল

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল, ১৯ মে – ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ ৩ জন নিহত হয়েছেন।

বুধবার ভোরে মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার রাতে পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান বিকল হয়। ভোর রাতে ঢাকাগামী একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়।

এতে মাইক্রোবাসের চালকসহ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত অবস্থায় একজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আদম আলী জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি মহাসড়কের উপর থেকে সরিয়ে নেয়া হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ১৯ মে


Back to top button
🌐 Read in Your Language