ঢালিউড

প্রথমবার সিনেমা পরিচালনায় সানী

ঢাকা, ০৩ মে– ত্রিশ বছরের ক্যারিয়ারে এবারই প্রথম সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন চিত্রনায়ক ওমর সানী। তবে এটি প্রেক্ষাগৃহের জন্য নয়, ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত হবে বলে জানালেন কুলি খ্যাত এই তারকা।

ওমর সানী বলেন, ‘প্রথমবার সিনেমা পরিচালনার পরিকল্পনা করেছি। বিষয়টি এখনো প্রস্তুতি পর্যায় আছে। সিনোপসিস রয়েছে আমার কাছে, এখন চিত্রনাট্যের কাজ চলছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এর কাজ পুরোদমে শুরু করার ইচ্ছে আছে।’

তিনি আরও বলেন, ‘আমি মূলত নেটফ্লিক্সের মতো ওটিটি প্ল্যাটফর্মের জন্য সিনেমা নির্মাণ করব। এটা গতানুগতিক বাণিজ্যিক সিনেমা হবে না। এ ব্যাপারে ছেলে স্বাধীন আমাকে সাহায্য করবে। সে যুক্তরাষ্ট্রে সিনেমা নির্মাণের উপর পড়াশোনা করেছে এবং হলিউডেও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে।’

জানা গেছে, নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমায় অভিনয় করবেন মৌসুমী। তবে তার বিপরীতে কে থাকছেন, তা এখনই বলতে নারাজ সানী। আর সিনেমাটি নির্মিত হবে তাদের প্রযোজনায় প্রতিষ্ঠান কপোতাক্ষ চলচ্চিত্র’র ব্যানারে।

এম এন / ০৩ মে


Back to top button
🌐 Read in Your Language