ক্রিকেট

আইপিএলে খেলা হচ্ছে না জোফরা আর্চারের

মুম্বাই, ২৪ এপ্রিল – বেন স্টোকস আগেই দেশে ফিরে গেছেন চোট নিয়ে। লিয়াম লিভিংস্টোনও আইপিএল ছেড়েছেন জৈব সুরক্ষা বলয়ের কঠিন সময় মেনে নিতে না পেরে।

তবে রাজস্থান রয়্যালস আশায় ছিল, হয়তো চোট কাটিয়ে দলে যোগ দেবেন জোফরা আর্চার। কিন্তু সে আশায় গুড়ে বালি। আর্চারকে আর পাচ্ছে না মুস্তাফিজুর রহমানের দল রাজস্থান।

এবার আইপিএলে না খেলে আর্চার সাসেক্সের হয়ে পুরো মাত্রায় অনুশীলন শুরু করবেন আগামী সপ্তাহ থেকে। সঙ্গে আঙুলের অস্ত্রোপচারের ধকল কাটিয়ে উঠতে রিহ্যাব চালিয়ে যাবেন।

দীর্ঘদিন ধরে কইনুয়ের চোটটা জ্বালিয়ে মারছে আর্চারকে। তার মধ্যে মাছের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে হাতে চোট পান। শেষে অস্ত্রোপচার করতে বাধ্য হন। সেই ধকল কাটিয়ে গত সপ্তাহে অনুশীলনে ফিরেছেন এ তারকা ইংলিশ ক্রিকেটার।

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ইংল্যান্ডের আন্তর্জাতিক গ্রীষ্ম মৌসুম শুরু হচ্ছে। সিরিজ আরম্ভ ২ জুন লর্ডসে।

সূত্র : বার্তা২৪
এন এইচ, ২৪ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language