বলিউড

বিবাহিত পুরুষকেই ভালোবেসেছেন, অকপট স্বীকারোক্তি রেখার!

মুম্বাই, ০৬ এপ্রিল – সম্প্রতি ‘ইন্ডিয়ান আইডল ১২’-এর বিচারক হয়ে এসেছিলেন রেখা। আর সেখানেই দর্শকদের মাতিয়ে রাখলেন কিংবদন্তি এই অভিনেত্রী। আর সেখানে বিবাহিত পুরুষের প্রতি প্রেমে পড়া নিয়ে মুখ খুলে আলোচনায় উঠে এলেন তিনি।

‘ইন্ডিয়ান আইডল ১২’-এর সঞ্চালক জয় ভানুশালি রেখার পাশে বসে থাকা সদ্য বিবাহিত গায়িকা নেহা কক্করের কাছে একটি প্রশ্ন রাখেন। তিনি জিজ্ঞাসা করেন, ”কোনও নারীকে বিবাহিত পুরুষের প্রেমে পড়তে দেখেছেন কি?”

আরও পড়ুন : তিন দিনে রাশ্মিকার ঘরে এলো ১৭ কোটি রুপি

নেহা কক্করের পাশে বসে থাকা রেখা বলেন, ”এ বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারেন।” পরক্ষণেই আবার তিনি বলেন, ”আমি কিছু বলিনি।” তবে তার অভিব্যক্তি অনেক কিছু বুঝিয়ে দেয়। সেসময় উপস্থিত সকলেই রেখার কথা শুনে হেসে ফেলেন। সঞ্চালক জয় ভানুশালিও ঠিক কী বলবেন বুঝতে পারছিলেন না।

তবে রেখা যে অতীতে তার আর অমিতাভ বচ্চনের প্রেমের গুঞ্জনের দিকে ইঙ্গিত করেছেন তা বুঝে নিতে কারও বাকি থাকেনি। অভিনেত্রীর কথা শুনে দর্শক মহলেও ওঠে হাসির রোল।

এন এইচ, ০৬ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language