গাজীপুর

সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি করোনায় আক্রান্ত

গাজীপুর, ০৫ এপ্রিল – গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ ফল এসেছে।

চুমকি বলেন, সংসদে যোগ দেওয়ার আগে গত ২৯ মার্চ নমুনা টেস্ট করান তিনি। তখন তার করোনাভাইরাস নেগেটিভ হয়। এর কয়েকদিন পর থেকেই তার শরীরে তাপমাত্রা বৃদ্ধি, ঠাণ্ডা-সর্দির লক্ষণ দেখা দিলে শনিবার সকালে তিনি ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার জন্য ফের নমুনা দেন। ওইদিন সন্ধ্যায় ওই নমুনায় করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে।

আরও পড়ুন : গাজীপুরে পুলিশ-হেফাজত সংঘর্ষে আহত ২০

তিনি জানান, ঢাকার বাসায় হোম আইসোলেশনে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন। তবে শারীরিকভাবে এখন সুস্থ আছেন। তার রোগমুক্তির জন্য সকল নেতা-কর্মীসহ শুভাকাঙ্খীদের দোয়া চেয়েছেন তিনি।

তার রাজনৈতিক সচিব মাজেদুল ইসলাম সেলিম বলেন, গত ৭ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে করোনার টিকাদান কর্মসূচির শুরু হলে প্রথম দিনই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেল্গপে তিনি করোনার টিকা গ্রহণের মাধ্যমে কালীগঞ্জ উপজেলায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। টিকা নেওয়ার ১ মাস ২২দিন পর তিনি করোনায় আক্রান্ত হলেন।

সূত্র : সমকাল
এন এইচ, ০৫ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language