সংগীত

কণ্ঠযোদ্ধা নমিতা ঘোষ আর নেই

ঢাকা, ২৭ মার্চ – স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক কণ্ঠশিল্পী নমিতা ঘোষ আর নেই।

শুক্রবার (২৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে ঢাকার পপুলার হাসপাতালে তিনি মারা যান।

আরও পড়ুন : ৫০ শিল্পীর কণ্ঠে নতুন করে আমার সোনার বাংলা

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস এ তথ‌্য নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সার ও চোখের জটিল অসুখে ভুগছিলেন তিনি।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রথম নারী শিল্পী হিসেবে নিয়মিত সংগীত পরিবেশন শুরু করেন নমিতা ঘোষ। তখন তার বয়স ছিল ১৪ বছর।

এন এইচ, ২৭ মার্চ


Back to top button
🌐 Read in Your Language