পাবনা

থানার ছাদে ‘মাথায় গুলি চালিয়ে’ এসআইয়ের আত্মহত্যা

পাবনা, ২১ মার্চ – পাবনার সদর উপজেলার আতাইকুলা থানা ভবনের ছাদ থেকে সাব-ইন্সপেক্টর (এসআই) হাসান আলীর (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে- নিজের মাথায় নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন হাসান আলী।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, হাসান আলী এক বছর আগে আতাইকুলা থানায় যোগ দেন। তিনি অবিবাহিত ছিলেন।

থানার ছাদে রবিবার সকালের কোনো এক সময় তিনি পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। রবিবার সকালে তার মৃতদেহ পাওয়া গেছে।

আরও পড়ুন : করোনায় সাধারন ছুটি আসার খবর ভুয়া

নিহত হাসান আলী যশোর জেলার কেশবপুর উপজেলার জব্বার আলীর ছেলে। তিনি চলতি বছরের ৮ ফেব্রুয়ারি আতাইকুলা থানার এসআই হিসেবে যোগ দেন।

আত্মহত্যার কারণ সম্পর্কে তিনি জানান, ঘটনাস্থলে তার ব্যবহৃত মোবাইলের সিমটি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো বিষয়ে অভিমানের বশে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

এএসপি মাসুদ আলম আরও জানান, এসআই হাসান আলীর মরদেহ ক্রাইম সিনে ঘিরে রাখা হয়েছে। সিআইডির তদন্ত দলের আলামত গ্রহণ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

সূত্র : দেশ রূপান্তর
এন এ/ ২১ মার্চ


Back to top button
🌐 Read in Your Language