ক্রিকেট

রাজস্থান রয়্যালসকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে দিল্লি ক্যাপিটালস

আবুধাবি, ১৫ অক্টোবর- ১৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮ উইকেটে ১৪৮ রানেই থেমে যায় রাজস্থান রয়্যালস। দিল্লির বোলারেরা শুরু থেকেই চেপে ধরেন রাজস্থানের রানের চাকা। এদিন দিল্লির সব বোলারেরা নিজেদের নামের পাশে উইকেট যোগ করতে সক্ষম হয়।

এর আগে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে বুধবার নিজেদের অষ্টম ম্যাচে শ্রেয়স আয়ার- শেখর ধাওয়ানের ফিফটির উপর ভর করে রাজস্থান রয়্যালসকে ১৬২ রানের চ্যালেঞ্জিং টার্গেট দেয় দিল্লি ক্যাপিটালস।

আরও পড়ুন: আগামী বছরে বাংলাদশে সফরে আসবে পাকিস্তান দল

ইনিংসের প্রথম বলেই ওপেনার পৃথ্বী শ’কে হারায় দিল্লি। দ্রুতই ফেরেন রাহানেও। ফলে বিপদে পড়ে যায় দিল্লি। মিডল অর্ডারে অধিনায়ক শ্রেয়স আয়ারের সাথে দারুণ জুটি গড়েন ওপেনার শেখর ধাওয়ান। দলের চাপ সামলানোর সাথে রানের গতিও এগিয়ে নিতে থাকেন এই দুইজন।

দারুণ ব্যাটিংয়ে মাত্র ৩০ বলে ফিফটি পূরণ করেন ধাওয়ান। ৩৩ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫৭ রান করে ফেরেন ধাওয়ান। অপরদিকে অধিনায়ক শ্রেয়স আয়ার ৪০ বলে ফিফটি করে ৪৩ বলে ৫৩ রানের ইনিংস খেলেন। এই দুজনের ব্যাটে ভর করে ৭ উইকেটে ১৬১ রান সংগ্রহ করে দিল্লি।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৫ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language