ঢালিউড

এবার খুনির ভূমিকায় স্পর্শিয়া

ঢাকা, ০৩ মার্চ – ‘কাঠবিড়ালি’, নবাব এলএলবি-সহ বেশ কিছু সিনেমায় কাজ করে প্রশংসিত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ অর্চিতা স্পর্শিয়া। নানা ধরনের চরিত্র করে ইতিমধ্যেই আলোচিত এই অভিনেত্রী। এই অভিনেত্রী এবার হাজির হচ্ছেন একজন খুনির ভূমিকায়। থ্রিলার ধর্মী শর্টফিল্ম ‘এ পারফেক্ট মার্ডার’ এ তাকে এমন ভূমিকায় দেখা যাবে। ছবিটি দর্শকদের জন্য নিয়ে আসছে ফিল্মকাস্ট।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক আশ্বাস এম এ চৌধুরী। মূল চরিত্রে অর্চিতা স্পর্শিয়ার সঙ্গে বিশেষ চরিত্রে থাকছেন মাহাদী হাসান।

আরও পড়ুন : আঁচলের সঙ্গে জুটি বাঁধলেন জয় চৌধুরী

শুক্রবার ফিল্মকাস্টের ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে এই নাটকের টিজার প্রকাশ করা হয়। টিজারে স্পর্শিয়াকে বোরকা পরিহিত অবস্থায় পিস্তল হাতে দেখা যায়।

পরিচালক আশ্বাস চৌধুরী বলেন, এখানে অর্চিতা স্পর্শিয়াকে একদম ভিন্ন একটি রূপে দেখা যাবে। বাংলাদেশে সাধারণত নায়িকা বলতে যে ইমেজটি চোখে ভাসে তা থেকে বের হয়ে এসেছেন তিনি।

অন্যদিকে অর্চিতা স্পর্শিয়া বলেছেন, এই চরিত্রটি একদমই অন্যরকম। বাংলাদেশের সাধারণ এক নারী, যারা কর্মক্ষেত্রে প্রায়ই হয়রানির শিকার হয় তেমনই একটি চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমি।

এন এইচ, ০৩ মার্চ


Back to top button
🌐 Read in Your Language