সিলেট

সিলেট-৩ আসনের এমপি এম. এ. মালেকের বাড়িতে পেট্রোলবোমা হামলা, আগুন নিয়ন্ত্রণে

সিলেট-৩ আসনের এমপি এম. এ. মালেকের বাড়ি

সিলেট,২৮ নভেম্বর-সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম. এ. মালেকের বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা ছোড়া হয়েছে। শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে। এতে বাড়ির কিছু অংশে আগুন ধরে গেলেও নিরাপত্তাকর্মীদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, সিলেট-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত সংসদ সদস্যের বাড়ির টিনের চালে পেট্রোলবোমা ছুড়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়। ঘটনার সময় বাড়িতে সংসদ সদস্য এম. এ. মালেক ও তাঁর স্ত্রী উপস্থিত ছিলেন। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সিলেট মহানগর পুলিশের ডিসি (সিটিএসবি) ও গণমাধ্যম কর্মকর্তা আফজাল হোসেন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে এ ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এস এম/ ২৮ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language