ঢাকা
উত্তর বাড্ডায় বাসে আগুন! নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট

ঢাকা, ২৬ নভেম্বর – রাজধানীর উত্তর বাড্ডায় আলিফ পরিবহন-এর একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাত ৯টা ৫০ মিনিটে বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ঠিক কীভাবে বা কী কারণে বাসটিতে আগুন লেগেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এনএন/ ২৬ নভেম্বর ২০২৬







