জাতীয়

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, ভোটার ১২ কোটি ৯২ লাখের বেশি

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন

ঢাকা,২৫ নভেম্বর-সাবেক সংসদ সদস্য ড. ওসমান ফারুকের ছেড়ে দেওয়া কিশোরগঞ্জ-৩ আসনে আগামী ১০ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

সচিব জানান, এই আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ৭ ডিসেম্বর। ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আপিল করা যাবে এবং ১৪ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি।

এ সময় দেশে মোট ভোটার সংখ্যার বিষয়েও কথা বলেন আখতার আহমেদ। তিনি জানান, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৯৭ জন।

এস এম/ ২৫ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language