উৎপাদন বৃদ্ধি ও সরবরাহের সম্ভাবনায় বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

ওয়াশিংটন, ২৫ নভেম্বর-মধ্যপ্রাচ্যে জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা থাকলেও বিশ্ববাজারে তেলের দাম কমেছে। তেলের উৎপাদন বৃদ্ধি এবং বাজারে অতিরিক্ত সরবরাহের সম্ভাবনা ভূরাজনৈতিক উদ্বেগের প্রভাবকে ছাড়িয়ে যাওয়ায় বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১টা ৩৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৩ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ৯০.৯৭ ডলারে দাঁড়িয়েছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪৭ সেন্ট বা ০.৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮১.৫৮ ডলারে নেমেছে।
এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে তেলের প্রধান দুই মানদণ্ডের দাম ২ শতাংশের বেশি বেড়েছিল। তবে উৎপাদন বৃদ্ধি এবং বাজারে সরবরাহ উদ্বৃত্ত থাকার সম্ভাবনায় বুধবার সেই মূল্যবৃদ্ধির একাংশ কমে যায়।
এস এম/ ২৫ নভেম্বর ২০২৬







