নাটক

বগুড়ার হাসপাতালে অভিনেতা সোহেল খানের মৃত্যু

অভিনেতা সোহেল খান

ঢাকা,২৪ নভেম্বর-নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান (৬৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পরিচালক এমডি ইকবাল হোসেন।

জানা গেছে, ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে চার দিন আগে বগুড়ায় আসেন এই অভিনেতা। শহরের একটি হোটেলে অবস্থান করছিলেন তিনি। মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, অভিনেতা সোহেল খানের মৃত্যুর খবর তারা পেয়েছেন। এ ঘটনায় হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শুটিং ইউনিট, সহকর্মী, ভক্তসহ বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এস এম/ ২৪ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language