জাতীয়

সংসদ অধিবেশনের শেষ দিনে তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

ঢাকা,১৮ নভেম্বর-জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। বুধবার দুপুর আড়াইটায় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নিয়েছেন।

রাজনীতি সংশ্লিষ্টদের ধারণা, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। এতে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস এবং শ্রমিক অধ্যুষিত এলাকায় চলমান বিক্ষোভের বিষয়ও উঠে আসতে পারে।

এস এম/ ১৮ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language