জাতীয়
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে আজ বসছে মজুরি বোর্ডের তৃতীয় সভা

ঢাকা,১৬ নভেম্বর-গার্মেন্টস শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ তৈরির লক্ষ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ অনুষ্ঠিত হবে।
সকাল ১১টায় রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারার বিধান অনুযায়ী সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী (জেলা ও দায়রা জজ)।
বোর্ডের নোটিশ অনুযায়ী, সভার প্রথম আলোচ্যসূচিতে রয়েছে গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধির কাছ থেকে নিম্নতম মজুরি হারের লিখিত প্রস্তাব গ্রহণ। এ ছাড়া শিল্প খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ তৈরির বিষয়েও সভায় আলোচনা হবে।
এস এম/ ১৬ নভেম্বর ২০২৬







