জাতীয়

কারিগরি ত্রুটি কাটিয়ে আবার চালু হলো বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন

বাংলাদেশ ব্যাংক

ঢাকা,১০ নভেম্বর-বাংলাদেশ ব্যাংকের কারিগরি ত্রুটি সমাধানের পর রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন আবার চালু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) কারিগরি সমস্যার কারণে সাময়িকভাবে আরটিজিএস লেনদেন বন্ধ হয়ে যায়। পরে ত্রুটি সংশোধন করা হলে আবারও এই লেনদেনব্যবস্থা চালু করা হয়।

এস এম/ ১০ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language