প্রেমের ফাঁদে এনভিডিয়া সিইও: চীনা গুপ্তচর সন্দেহে অ্যালিস হুয়াংকে ঘিরে আন্তর্জাতিক তোলপাড়

বিশ্বের শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রযুক্তি খাতের নারী নির্বাহী অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে বেইজিংয়ের হয়ে সরাসরি জেনসেন হুয়াংকে লক্ষ্য করে কৌশলগত গোয়েন্দা তথ্য সংগ্রহের দায়িত্ব পালনের অভিযোগ উঠেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি।
কে এই রহস্যময়ী অ্যালিস হুয়াং?
‘হুয়াং লে’ নামেও পরিচিত এই নারীর বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও অনুসন্ধানে তার জীবন ও ক্যারিয়ারের বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় উন্মোচিত হয়েছে:
সাংবাদিকতা ও ব্যাংকিং ব্যাকগ্রাউন্ড: চীনের একটি তহবিলসংক্রান্ত তথ্যভান্ডারের সূত্র অনুযায়ী, প্রযুক্তি খাতে আসার আগে তিনি বিশ্বখ্যাত এইচএসবিসি ব্যাংকে কর্মরত ছিলেন। এর পাশাপাশি চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি (CCTV) এবং হুনান টিভিতে সাংবাদিক হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।
এআই প্রযুক্তিতে নেটওয়ার্ক: সিঙ্গাপুরভিত্তিক ডাটাসেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘মেগাস্পিড ইন্টারন্যাশনাল’-এর শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। ফ্লুয়েন্ট ইংরেজিতে দক্ষ অ্যালিসের বৈশ্বিক চিপশিল্পের শীর্ষ পর্যায়ে শক্তিশালী ব্যক্তিগত যোগাযোগ রয়েছে।
গোপনীয় নজরদারি ও জনসমক্ষে রসায়ন
দ্য নিউইয়র্ক টাইমস-এর বরাতে জানা গেছে, অ্যালিস হুয়াং বেইজিংয়ের ভূ-রাজনৈতিক ও প্রযুক্তিগত স্বার্থে পরিকল্পিতভাবেই জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ হতে শুরু করেন।
পার্টির প্রথম দৃশ্য (২০২৪): প্রযুক্তি খাতের একটি পার্টিতে চামড়ার জ্যাকেট পরা জেনসেন হুয়াংয়ের পাশে গহনা পরিহিত অ্যালিসকে প্রথম জনসমক্ষে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।
তাইপের নৈশভোজ (২০২৫): তাইওয়ানের ‘কম্পিউটেক্স’ প্রদর্শনী চলাকালে জেনসেনের আয়োজিত নৈশভোজে সাংবাদিকদের সরাসরি সম্প্রচারে ধরা পড়ে দুজনের রসায়ন। সেখানে অ্যালিসকে জেনসেনের গালে চুমু দিতে ও পিঠে হাত বোলাতে দেখা যায় এবং অনুষ্ঠান শেষে দুজনে একই গাড়িতে চড়ে স্থান ত্যাগ করেন।
মেগাস্পিড’ বিতর্ক ও চিপ পাচারের সন্দেহ
কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক সামরিক প্রযুক্তিতে ব্যবহৃত এনভিডিয়ার উন্নত চিপ যাতে চীনে যেতে না পারে, সেজন্য ওয়াশিংটন আগেই রপ্তানি নিষেধাজ্ঞা জারি করে রেখেছে।
অ্যালিসের প্রতিষ্ঠান ‘মেগাস্পিড’ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এনভিডিয়ার গুরুত্বপূর্ণ ক্লাউড পার্টনার হিসেবে নিজেদের দাবি করলেও এএফপির অনুসন্ধানে তাদের সিঙ্গাপুর কার্যালয়ের ফোন নম্বরটি একটি আবাসিক লাইনের বলে ধরা পড়ে। মার্কিন গোয়েন্দারা ২০২৪ সাল থেকেই সন্দেহ করছিলেন যে মেগাস্পিড অবৈধভাবে এনভিডিয়ার চিপ চীনে পাচারে মধ্যস্থতা করছে। এ ছাড়া ২০২৫ সালে সিঙ্গাপুরের অভ্যন্তরীণ সংস্থাও মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং অ্যালিসকে টানা জিজ্ঞাসাবাদ করে।
পরিবারের কাছে জেনসেনের ক্ষমা ও পর্ষদের তদন্ত
বিষয়টি বৈশ্বিক গণমাধ্যমে প্রকাশ্যে আসার পর এনভিডিয়ার কর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ বার্তায় জেনসেন হুয়াং নিজের পরিবারের প্রতি অবিশ্বস্ততার কথা মেনে নেন। স্ত্রীর কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পাশাপাশি তিনি নিশ্চিত করেন যে, মার্কিন জাতীয় নিরাপত্তা ও সামগ্রিক আর্থিক বিষয়গুলো খতিয়ে দেখতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে।
যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তির এই স্নায়ুযুদ্ধের সময়ে ঘটনাটি কেবল ব্যক্তিগত স্ক্যান্ডালের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন বৈশ্বিক প্রযুক্তি খাত ও যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষার বড় এক পরীক্ষা।
এনএন/ ০৯ নভেম্বর ২০২৬






