ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, আজ কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালটসহ সরঞ্জাম

কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালটসহ সরঞ্জাম

ঠাকুরগাঁও,২৮ অক্টোবর-আগামীকাল ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের প্রস্তুতি হিসেবে আজ বুধবার ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে।

বুধবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিভিন্ন ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। পরে সেগুলো নির্ধারিত ভোটকেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা এ কার্যক্রম পরিচালনা করছেন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

ভোটাররা যাতে নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নির্বাচনী এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।

আগামীকাল সকাল থেকে ঠাকুরগাঁও-১ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এস এম/ ২৮ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language