ক্রিকেট

ঢাকা জেলা দলের কোচ মোসাদ্দেক হোসেন ছোটন মারা গেছেন, বয়স হয়েছিল ৪২ বছর

মোসাদ্দেক হোসেন ছোটন

ঢাকা,১৭ অক্টোবর-ঢাকা জেলা দলের কোচ মোসাদ্দেক হোসেন ছোটন মারা গেছেন। শনিবার সকালে ঢাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর।

মোসাদ্দেক হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোকবার্তায় তাঁর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সংস্থাটি।

২০১১ সালে বিসিবিতে যোগ দিয়েছিলেন মোসাদ্দেক হোসেন।

দীর্ঘ কোচিং ক্যারিয়ারে তিনি অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বিভাগীয় দল এবং যুব ক্রিকেট লিগের (ওয়াইসিএল) কোচিং প্যানেলে দায়িত্ব পালন করেছেন। তিনি বিসিবি-এসিসি লেভেল-২ সনদপ্রাপ্ত কোচ ছিলেন।

শোকবার্তায় বিসিবি মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

এস এম/ ১৭ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language