জাতীয়

দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি, ১৭ অক্টোবর খোলা থাকবে সরকারি অফিস

দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর তিন দিনের ছুটির ঘোষণা
দুর্গাপূজা উপলক্ষে ২০–২২ অক্টোবর তিন দিনের ছুটি; ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা থাকবে।

ঢাকা, ০৭ অক্টোবর-আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে এই ছুটি সমন্বয়ের জন্য আগামী ১৭ অক্টোবর (শনিবার) সরকারি অফিস খোলা থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) ছুটি থাকবে। তবে এই ছুটি সমন্বয়ের লক্ষ্যে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান খোলা রাখা হবে।

প্রজ্ঞাপনে কারা এই ছুটির আওতায় থাকবেন না, সেটিও স্পষ্ট করা হয়েছে।

এতে বলা হয়েছে, জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এসব সেবার কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন। হাসপাতাল ও জরুরি সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন।

চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরাও এই ছুটির আওতার বাইরে থাকবেন। জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলোও এই ছুটির আওতার বাইরে থাকবে।

এ ছাড়া ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, আদালতের কার্যক্রমের বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

বেসরকারি খাতের ছুটির বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা ও প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

এস এম/ ০৭ অক্টোবর ২০২৬




FAQ

১. ২০২৬ সালে দুর্গাপূজার সরকারি ছুটি কবে?

দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর ২০২৬ তিন দিনের ছুটি থাকবে।

২. ১৭ অক্টোবর ২০২৬ কি সরকারি অফিস খোলা?

হ্যাঁ। ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।

৩. দুর্গাপূজায় কি টানা পাঁচ দিনের ছুটি পাওয়া যাবে?

সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে ২০–২২ অক্টোবরের তিন দিনের ছুটির সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ২০–২৪ অক্টোবর টানা পাঁচ দিনের বিরতি তৈরি হচ্ছে।

৪. দুর্গাপূজার ছুটিতে হাসপাতাল খোলা থাকবে?

হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা এবং সংশ্লিষ্ট কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবেন।

৫. ব্যাংক কি দুর্গাপূজার ছুটিতে বন্ধ থাকবে?

ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। তাই নির্দিষ্ট ব্যাংকিং কার্যক্রমের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করতে হবে।

৬. বেসরকারি প্রতিষ্ঠানে কি একই ছুটি প্রযোজ্য?

বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও প্রতিষ্ঠানের সাধারণ ছুটির বিষয়ে শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

Back to top button
🌐 Read in Your Language