২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ০৬ অক্টোবর-জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর টোকিও সফর করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। টোকিও সফরকালে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান। এ ছাড়া জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর সফরে জ্বালানি সহযোগিতা, জনশক্তি রপ্তানি, বিনিয়োগ, বাণিজ্য এবং বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় গুরুত্ব পেতে পারে।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী জাপান সফরে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। এর মধ্যে জনশক্তি রপ্তানি সংক্রান্ত একটি সমঝোতা প্রায় প্রস্তুত। উভয় পক্ষের সম্মতি থাকলে প্রধানমন্ত্রীর টোকিও সফরেই এটি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
এস এম/ ০৬ অক্টোবর ২০২৬
FAQ
১. প্রধানমন্ত্রী তারেক রহমান কবে জাপান যাচ্ছেন?
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬ অক্টোবর জাপান সফর শুরুর কথা রয়েছে। সফরটি ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চার দিনের হওয়ার কথা।
২. তারেক রহমানের জাপান সফরের আমন্ত্রণ কে জানিয়েছেন?
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
৩. সফরে কার সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান?
টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। পাশাপাশি সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে।
৪. জাপান সফরে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে?
জ্বালানি সহযোগিতা, জনশক্তি রপ্তানি, বিনিয়োগ, বাণিজ্য এবং অন্যান্য দ্বিপক্ষীয় বিষয় আলোচনায় গুরুত্ব পেতে পারে।
৫. জাপানের সঙ্গে জনশক্তি রপ্তানি নিয়ে চুক্তি হবে কি?
একটি জনশক্তি রপ্তানি-সংক্রান্ত সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে কূটনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। দুই পক্ষ সম্মত হলে সফরের সময় সেটি সই হতে পারে।







