শিক্ষা

মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিবিড় পর্যবেক্ষণে নতুন নির্দেশনা

ঢাকা, ৩০ আগস্ট – দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের নিবিড় মনিটরিংয়ের আওতায় আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের এক নির্দেশনায় জানানো হয়েছে যে এখন থেকে প্রধান শিক্ষকদের পার্সোনাল ডাটা শিটে অবশ্যই হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপযোগী মোবাইল নম্বর যুক্ত থাকতে হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং থেকে এই জরুরি অফিস আদেশ জারি করা হয়েছে। ডিজিটাল মনিটরিং সিস্টেম অ্যাপের মাধ্যমে লাইভ মনিটরিং কার্যক্রমকে আরও গতিশীল করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

অধিদপ্তরের উপপরিচালক মো. ফিরোজুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশে উল্লেখ করা হয় যে অনেক প্রধান শিক্ষকের বর্তমান পিডিএসে দেওয়া মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ চালু নেই। এর ফলে মাঠ পর্যায়ে সরাসরি পর্যবেক্ষণের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই যেসব প্রধান শিক্ষকের নম্বরে এই সুবিধা নেই তাদের দ্রুত নম্বর পরিবর্তন করে ডাটা শিট হালনাগাদ করার জন্য বলা হয়েছে।

আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

এনএন/ ৩০ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language