জাতীয়
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী ও মির্জা ফখরুল

ঢাকা, ২০ আগস্ট – দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এই ঐতিহাসিক ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। নির্বাচনে ইতোমধ্যে ভোট দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
এছাড়া বিএনপির মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। পরবর্তীতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ভোট প্রদান করেন। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে যে বিকেল ৫টা পর্যন্ত এই ভোটগ্রহণ প্রক্রিয়া বিরতিহীনভাবে চলবে।
দেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই নির্বাচনকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় বিশেষ সাজসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এস এম/ ২০ আগস্ট ২০২৬







