শিক্ষা

২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী: শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির নির্দেশ সরকারের

ঢাকা, ১৯ আগস্ট – আগামী ২৬ আগস্ট যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উপলক্ষ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি আয়োজনের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও কর্মের ওপর আলোচনার পাশাপাশি ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার এবং নারীর মর্যাদা বিষয়ক আলোচনাসভার আয়োজন করতে বলা হয়েছে। এ ছাড়া দোয়া মাহফিল, হামদ ও নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার নির্দেশও দেওয়া হয়।

একই ধরণের কর্মসূচি পালন করবে জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াক্‌ফ প্রশাসকের কার্যালয় এবং ঢাকা ও জেদ্দা হজ অফিসসহ দেশের বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।

রাষ্ট্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে সব বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা এবং সশস্ত্র বাহিনী বিভাগ তাদের নিজস্ব অধিক্ষেত্রে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।

এনএন/ ১৯ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language