জাতীয়
ঢাকায় ৩ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী

ঢাকা, ১৭ আগস্ট – রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় সোমবার ভোরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভোর ৫টা ৩২ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ০ এবং এর উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলার শিবপুর।
আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানা গেছে যে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
উল্লেখ্য যে, গত বছর নরসিংদী অঞ্চলে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছিল এবং সে সময় হতাহতের ঘটনাও ঘটেছিল। তবে সোমবারের এই মৃদু কম্পনে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এনএন/ ১৭ আগস্ট ২০২৬









