মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালী নিয়ে অচলাবস্থা: বিশ্ববাজারে তেলের দাম সর্বোচ্চ

তেহরান, ১১ আগস্ট – হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতা কার্যক্রমে নতুন করে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে।

হরমুজ প্রণালী খোলার বিষয়ে ইরানের দেওয়া শর্তের বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীত যুদ্ধ, হামলা ও বিক্ষোভে হওয়া হতাহতের ক্ষতিপূরণ দাবি করেছেন। মার্কিন প্রশাসনের এমন অবস্থানের পর মধ্যপ্রাচ্যের এই কৌশলগত জলপথ চালুর প্রচেষ্টা নতুন সংকটের মুখে পড়েছে।

এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৫ শতাংশ বেড়েছিল এবং মঙ্গলবারও এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকে। বর্তমানে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৮ ডলারে।

অন্যদিকে মার্কিন ক্রুডের দাম বেড়ে হয়েছে ৮২ দশমিক ৪৫ ডলার। গত ৩১ জুলাইয়ের পর জ্বালানি তেলের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ বাজারমূল্য হিসেবে গণ্য করা হচ্ছে।

এস এম/ ১১ আগস্ট ২০২৬


Back to top button