জাতীয়
রিয়াদে কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা, ১০ আগস্ট – সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান যে এই বিষয়ে প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ রিয়াদের বাংলাদেশ মিশনকে নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে সব ধরনের সহযোগিতা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। উল্লেখ্য যে গত রবিবার রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
এস এম/ ১০ আগস্ট ২০২৬









