জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ৫ আগস্ট – চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে নবনির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত এই জাদুঘরের স্মৃতি ফলক উন্মোচন করেন তিনি।

ফলক উন্মোচনের পর বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। তিনি সেখানে সংরক্ষিত অভ্যুত্থানের আলোকচিত্র এবং বিভিন্ন নিদর্শন পরিদর্শন করেন। এই সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

অনুষ্ঠানে চব্বিশের গণঅভ্যুত্থানের ঘটনাবলী নিয়ে একটি প্রামাণ্যচিত্রও দেখানো হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে এই জাদুঘরে রূপান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ অন্যান্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার থেকে সাধারণ মানুষ এই জাদুঘর পরিদর্শন করতে পারবেন।

এস এম/ ৫ আগস্ট ২০২৬


Back to top button