রংপুর

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

রংপুর, ২৭ জুলাই – বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলীয় সিদ্ধান্তের ভিত্তিতেই সেখানে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হবে। সোমবার রংপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বিএনপিকে যারা ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যা দেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে বলে মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, বিএনপি একটি সুসংগঠিত ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। জামায়াতে ইসলামীর গণতান্ত্রিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠলে তিনি জানান, এ বিষয়টি সংশ্লিষ্ট দলের নেতারাই বিবেচনা করবেন।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিআরডিবির ভবন উদ্বোধন শেষে তিনি রংপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে পল্লী মেলার উদ্বোধন করেন। পরবর্তীতে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিআরডিবির সুফলভোগীদের মাঝে গাছের চারা ও ঋণের চেক বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি।

এস এম/ ২৭ জুলাই ২০২৬


Back to top button