রাতে ঢাকার আকাশ থাকতে পারে মেঘাচ্ছন্ন, বৃষ্টির পূর্বাভাস

ঢাকা, ২৫ জুলাই – রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ দিবাগত রাত ১টার মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বায়ুর আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৬৭ শতাংশ।
এর আগে শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী রোববার ভোর ৫টা ২৫ মিনিটে সূর্যোদয় হবে এবং সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সূর্যাস্ত হবে। গত ছয় ঘণ্টায় রাজধানীর কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
এনএন/ ২৫ জুলাই ২০২৬









