জাতীয়

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে সবচেয়ে যোগ্য মনে করছেন ড. আসিফ নজরুল

ঢাকা, ২৪ জুলাই – বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শুক্রবার ২৪ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

আসিফ নজরুল তার স্ট্যাটাসে উল্লেখ করেন যে শেখ হাসিনার শাসনকালে প্রতিকূল সময়ে মির্জা ফখরুল দলের হাল ধরেছেন। এ সময় তিনি বহুবার জেল জুলুমের শিকার হয়েছেন এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন। রাজনীতিবিদদের মধ্যে তাকে একজন মডারেট, সদাচারী ও সুবক্তা হিসেবে অভিহিত করেন এই সংবিধান বিশেষজ্ঞ।

স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের দীর্ঘদিনের ভালো বোঝাপড়া রয়েছে। এছাড়া বেগম খালেদা জিয়ার কাছেও তিনি অত্যন্ত আস্থাভাজন।

আসিফ নজরুলের মতে বিএনপিতে আরও উপযুক্ত ব্যক্তি থাকলেও সব দিক বিবেচনায় মির্জা ফখরুলই সবচেয়ে এগিয়ে থাকবেন। রাজনীতিবিদদের মধ্য থেকে কাউকে রাষ্ট্রপতি করা হলে তিনি সম্ভবত সেরা পছন্দ হবেন বলে তিনি মন্তব্য করেন।

এনএন/ ২৪ জুলাই ২০২৬


Back to top button