মধ্যপ্রাচ্য

তেহরানে ট্রাম্পের কফিনবন্দি লাশের বিশালাকার বিলবোর্ড উন্মোচন

তেহরান, ১৬ জুলাই – ইরানের রাজধানী তেহরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কফিনবন্দি লাশের চিত্র সম্বলিত একটি বিশালাকার বিলবোর্ড উন্মোচন করা হয়েছে। দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়ার প্রকাশ্য ঘোষণার কয়েকদিন পরই এই পদক্ষেপ নিল ইরান।

তেহরানের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এঙ্গেল্যাব স্কয়ারে স্থাপিত এই বিশাল বিলবোর্ডে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নিথর দেহ একটি কফিনের ভেতরে পড়ে আছে। গ্রাফিক্সের মাধ্যমে ফুটিয়ে তোলা এই লাশের ছবির চারপাশে কিল ট্রাম্প স্লোগানসহ বিভিন্ন কড়া বার্তাও লিখে রাখা হয়েছে।

উল্লেখ্য যে গত ৯ জুলাই সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রায় তিন মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক যৌথ সামরিক হামলায় খামেনি নিহত হওয়ার পর থেকেই প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান।

খামেনির মৃত্যুর পর তার উত্তরসূরি মোজতবা খামেনি এই হত্যাকাণ্ডের চরম প্রতিশোধ নেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় তেহরানের রাজপথে এমন উসকানিমূলক পোস্টার প্রকাশ্যে আনা হলো।

এস এম/ ১৬ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language