মধ্যপ্রাচ্য

দাদাগিরি ও ব্ল্যাকমেইলের দিন শেষ, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানি স্পিকারের

তেহরান, ৮ জুলাই – যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, দাদাগিরি এবং ব্ল্যাকমেইলের দিন এখন শেষ। তিনি সতর্ক করে দিয়ে বলেন যে, এমন আচরণের মাধ্যমে যুক্তরাষ্ট্র বর্তমানে আর কোথাও পৌঁছাতে পারবে না।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই প্রতিক্রিয়া জানান। ইরানের আলোচনা দলের এই প্রধান তার পোস্টে ১৪ দফার সমঝোতা লঙ্ঘনের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন যে, হরমুজ প্রণালিতে ইরানের ওপর বিধি নিষেধ আরোপ এবং নতুন করে সামরিক হামলার হুমকি প্রদান করা হয়েছে।

এছাড়া ইরানের দক্ষিণাঞ্চলে আক্রমণ, তেল খাতের ওপর পুনরায় নিষেধাজ্ঞা কার্যকর করা এবং লেবাননে ইসরায়েলের অব্যাহত আগ্রাসনকে সরাসরি সমঝোতার লঙ্ঘন বলে দাবি করেন তিনি। গালিবাফ মনে করেন, যুক্তরাষ্ট্রের এমন কার্যক্রম দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এস এম/ ৮ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language