চট্টগ্রাম

রেললাইনের ওপর পানি: ষোলশহরে আটকা কক্সবাজারগামী ট্রেন

চট্রগ্রাম, ৭ জুলাই – চট্টগ্রাম মহানগরীর ষোলশহর এলাকায় রেললাইনের ওপর পানি জমে থাকায় কক্সবাজারগামী একটি ট্রেন আটকা পড়েছে। আজ মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি এই জলাবদ্ধতার মুখে পড়ে সেখানেই দাঁড়িয়ে যায়।

বৃষ্টির ফলে রেললাইনের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ট্রেন চলাচলের জন্য ঝুঁকি তৈরি হয়েছে বলে জানা গেছে। রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পানি না নামা পর্যন্ত ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করতে পারছে না।

তবে ঠিক কতক্ষণ নাগাদ ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি দায়িত্বরত রেল কর্মকর্তারা।

লাইনে পানি জমে থাকায় যাত্রীদের সাময়িক ভোগান্তির শিকার হতে হচ্ছে। রেলওয়ে সংশ্লিষ্টরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং পানির স্তর স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চলাচলের ব্যবস্থা নেওয়া হবে।

এস এম/ ৭ জুলাই ২০২৬

Back to top button
🌐 Read in Your Language