সিলেট

বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত, জানালেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

সিলেট, ৭ জুলাই – বাংলাদেশের জন্য গত সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই ঘোষণা দেন।

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন যে মালয়েশিয়ার পর খুব দ্রুতই মধ্যপ্রাচ্য, জাপান এবং মরিশাসের শ্রমবাজার নিয়েও ইতিবাচক সংবাদ পাওয়া যাবে।

এর আগে আমেরিকার ২৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সিলেটের ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

সেখানে উপস্থিত হয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রী দেশের শ্রমবাজারের ভবিষ্যৎ এবং বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলেন। বর্তমানে বিভিন্ন দেশে কর্মীদের কর্মসংস্থান বাড়াতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

এস এম/ ৭ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language