ফুটবল

ফ্রান্সের চেয়ে স্পেনই সেরা দল, হুঙ্কার লামিনে ইয়ামালের

মাদ্রিদ, ১ জুলাই – আসন্ন বিশ্বকাপে সম্ভাব্য প্রতিপক্ষ ফ্রান্সকে নিয়ে আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন স্পেনের তরুণ ফুটবল তারকা লামিনে ইয়ামাল। তার মতে, বর্তমান স্পেন দলের চেয়ে ফ্রান্স কোনোভাবেই ভালো দল নয়। সাম্প্রতিক সময়ে ফ্রান্স স্পেনকে হারাতে ব্যর্থ হওয়ার বিষয়টিকে তিনি এই দাবির স্বপক্ষে যুক্তি হিসেবে তুলে ধরেছেন।

স্প্যানিশ গণমাধ্যম এল পারতিদাযো দে কোপকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল এসব কথা বলেন। ফ্রান্সের শক্তির কথা স্বীকার করলেও ইয়ামাল মনে করেন না যে তারা স্পেনের চেয়ে এগিয়ে আছে। তিনি জানান, ইউরো ২০২৪ এর পর থেকে ফরাসিরা তারা আমাদের হারাতে পারেনি।

যদিও ফ্রান্স দলে অসাধারণ কিছু খেলোয়াড় রয়েছে, কিন্তু স্পেনের চেয়ে এগিয়ে রাখার মতো কোনো বিশেষত্ব তাদের নেই। ইতিহাস বলছে, ইউরো ২০২৪ এর সেমিফাইনালে স্পেন ২-১ গোলে এবং ২০২৪-২৫ উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে ৫-৪ গোলে ফ্রান্সকে পরাজিত করেছিল।

তবে চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত পরিসংখ্যানের বিচারে ফ্রান্স কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। গ্রুপ পর্বের সব ম্যাচে জয় পেয়ে তারা রাউন্ড অব ৩২ এ উত্তীর্ণ হয় এবং সেখানে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে বিদায় করে। অন্যদিকে, স্পেন তাদের প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে ড্র করার পর সৌদি আরব ও উরুগুয়েকে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয়।

রাউন্ড অব ৩২ এ স্পেনের পরবর্তী প্রতিপক্ষ অস্ট্রিয়া। এই ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে ইয়ামালদের। নিজের দলের বর্তমান পারফরম্যান্স নিয়ে ইয়ামাল বলেন, অনেকে হয়তো আরও ভালো ফুটবল প্রত্যাশা করেছিলেন।

কিন্তু বিভিন্ন মহাদেশের দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা ছিল ভিন্ন। বিশেষ করে কেপ ভার্দে ও সৌদি আরবের বিপক্ষে ম্যাচগুলো থেকে তারা অনেক কিছু শিখেছেন। ১৮ বছর বয়সী এই তারকা সম্প্রতি হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগলেও বর্তমানে সুস্থ হয়ে উঠছেন। আগামী বৃহস্পতিবারের ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা থাকলেও তাকে পুরো সময় খেলানো না হতে পারে।

এস এম/ ১ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language