সিলেট

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৯

সিলেট, ১৪ জুন – সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে পাঁচ মাস ১৫ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি প্রাণ হারায়। এ নিয়ে বিভাগে এই রোগে মৃতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে।

মৃত জাওয়াত সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা জমির উদ্দিনের পুত্র বলে নিশ্চিত করেছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।

স্বাস্থ্য বিভাগীয় পরিচালকের কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৯৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৩ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে ৩১৮ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬৫ জন এবং রোগটি নিশ্চিত হওয়ার পর ৪ জনের মৃত্যু হয়েছে।

এনএন/ ১৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language