জাতীয়

শিল্প মন্ত্রণালয়ে নতুন সচিব আব্দুন নাসের খান, ওবায়দুর রহমানকে ওএসডি

ঢাকা, ৯ জুন – শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে বড় পরিবর্তন এনেছে সরকার। বর্তমান সচিব মো. ওবায়দুর রহমানকে তার পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ কার্যকর করা হয়। একই সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে বদলি করা হয়েছে।

আব্দুন নাসেরকে নতুন শিল্প সচিব নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বর্তমানে আব্দুন নাসের চুক্তিভিত্তিতে সচিব পদে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি গত ১৬ এপ্রিল বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছিলেন। সরকারের এই প্রশাসনিক রদবদল জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এস এম/ ৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language