দক্ষিণ এশিয়া

মণিপুরে নতুন করে সহিংসতা: গুলিতে নিহত ৩, ঘরবাড়িতে অগ্নিসংযোগ

মণিপুর, ৫ জুন – ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে অজ্ঞাত পরিচয় হামলাকারীদের গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন।

কাংপোকপি বিভাগের নিউ কেথিলেমানবির লোইবোল গ্রামে এই বর্বরোচিত হামলা চালানো হয়। হামলাকারীরা গ্রামটিতে ঢুকে নির্বিচারে গুলি বর্ষণের পাশাপাশি বেশ কিছু ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে। এতে অসংখ্য বাড়িঘর ভস্মীভূত হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে ভোর ৪টা ১০ মিনিটের দিকে ভারী অস্ত্র নিয়ে একদল সশস্ত্র লোক গ্রামে প্রবেশ করে তাণ্ডব চালায়। খবর পেয়ে দ্রুত নিরাপত্তাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয় পুলিশ নিহতদের পরিচয় নিশ্চিত করেছে তারা হলেন লেটখোঙ্গাম হাওকিপ টিনমারী হাওকিপ এবং জংমিনলাল হাওকিপ। ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে।

২০২৩ সাল থেকে শুরু হওয়া এই জাতিগত দাঙ্গা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

এনএন/ ৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language