পিরোজপুর

পিরোজপুরের মঠবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

পিরোজপুর, ৩১ মে – পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, আমড়াগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদকে শনিবার রাত ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। এরপর রোববার ভোরে নেহালিয়া মাদরাসা সংলগ্ন মক্তবখানা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

অন্যদিকে, একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে মো. কালু মিয়ার ছেলে সাগরের মরদেহ উদ্ধার করা হয়। সাগরের পরিবার সূত্রে জানা গেছে, তিনি এক সন্তানের জনক ছিলেন।

জোড়া হত্যাকাণ্ডের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, মরদেহের গায়ে কাদা মাখানো থাকলেও শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি।

মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী জানিয়েছেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এনএন/ ৩১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language