ফুটবল

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে সহিংসতা, আটক ৪৫

বুদাপেস্ট, ৩১ মে – হাঙ্গেরির বুদাপেস্টে পুসকাস স্টেডিয়ামে আর্সেনালকে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। নির্ধারিত সময়ের খেলায় উসমান দেম্বেলের দারুণ গোলের পর উত্তেজনা চরমে পৌঁছায়।

শেষ পর্যন্ত টাইব্রেকারে এবেরেচি এজে ও গ্যাব্রিয়েল মাগালেসের লক্ষ্যভ্রষ্ট শটে গানার্সদের স্বপ্নভঙ্গ হয় এবং প্যারিসে বইতে শুরু করে আনন্দের জোয়ার। তবে এই আনন্দ উদযাপনে ভিন্ন মাত্রা যোগ করে সমর্থকদের সহিংসতা। দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আনন্দে উদ্বেলিত হয়ে প্যারিসের বাসিন্দারা মারমুখী আচরণ শুরু করেন।

ফ্রান্সের রাজধানীর একটি পুলিশ স্টেশনে হামলা চালানোর চেষ্টা করে একটি উগ্রবাদী দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্যারিস পুলিশ অভিযানে নামে এবং এখন পর্যন্ত ৪৫ জনকে আটক করা হয়েছে। আর্ক দে ট্রিওম্ফের নিকটবর্তী এলাকায় শত শত সমর্থক আতশবাজি ফুটিয়ে এবং গাড়ির হর্ন বাজিয়ে উল্লাস প্রকাশ করেন।

শ্যাম্প এলিসিসে প্রায় ২০ হাজার মানুষের ভিড় সামলাতে পুলিশকে ব্যাপক হিমশিম খেতে হয়। পুলিশ জানিয়েছে যে কিছু ক্ষুদ্র গোষ্ঠী বিভিন্ন স্থানে গোলযোগ সৃষ্টি করেছে। তারা দোকানপাটে ভাঙচুর চালিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এই সহিংসতায় একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

অষ্টম অ্যারনডিসেমেন্ট এলাকায় পুলিশ স্টেশনে হামলার চেষ্টাকারী দলটিকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এছাড়া শহরের প্রধান রিং রোড অবরোধ করে রাখা বিক্ষোভকারীদেরও সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংঘর্ষের ঘটনায় একটি বেকারি ও একটি রেস্তোঁরা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। পিএসজি স্টেডিয়ামের কাছে জড়ো হওয়া হাজারো মানুষের ব্যারিকেড ভেঙে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

এস এম/ ৩১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language