জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস খাদে পড়ে আহত ১৭

ঢাকা, ৩০ মে – ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৭ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার সকাল ১০টার দিকে মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান।

এতে বাসটি মহাসড়কের পাশে গভীর খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

সেখান থেকে ১৭ জন আহত যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে।

এস এম/ ৩০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language