জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ২৫ মে – প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই আনুষ্ঠানিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে এশীয় উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে এডিবির অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। বৈঠক শেষে এডিবি প্রতিনিধি দল বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

এস এম/ ২৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language