জাতীয়

আড়াই ঘণ্টা বিলম্বে ছাড়ল বুড়িমারী এক্সপ্রেস, চরম ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা, ২৪ মে – ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে শিডিউল বিপর্যয়ের কবলে পড়েছে বুড়িমারী এক্সপ্রেস। লালমনিরহাটগামী এই ট্রেনটি নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর স্টেশন ছাড়ার ঘোষণা দেওয়া হয়েছে। এতে প্রচণ্ড গরমের মধ্যে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন।

রবিবার সকাল সাড়ে ৮টায় ট্রেনটির কমলাপুর স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও ট্রেনটি প্ল্যাটফর্মে না আসায় যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা স্টেশনের ভিড় ও গরমে সবচেয়ে বেশি কষ্ট পান।

স্টেশন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে,

ইঞ্জিনের কারিগরি জটিলতার কারণে ট্রেনটি সকাল ১০টা ৫০ মিনিটের দিকে যাত্রা শুরু করতে পারে। এর আগে অন্যান্য গন্তব্যের আন্তঃনগর ট্রেনগুলো মোটামুটি সময়মতো ছেড়ে গেলেও বুড়িমারী এক্সপ্রেসের কোনো তথ্য ডিজিটাল ডিসপ্লে বোর্ডে দীর্ঘক্ষণ প্রদর্শিত হয়নি।

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. কবীর উদ্দীন জানান,

লালমনিরহাট থেকে ঢাকায় আসার পথে বগুড়া এলাকায় ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তিনি বলেন, চলন্ত ট্রেনের ইঞ্জিনে সমস্যা হলে তা মেরামত করতে কিছুটা সময়ের প্রয়োজন হয়। দ্রুততম সময়ের মধ্যে ট্রেনটি স্টেশনে এনে যাত্রা শুরুর চেষ্টা চালানো হয়েছে।

এস এম/ ২৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language