দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা, গ্রস রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার ছাড়াল

ঢাকা, ২০ মে – দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে গ্রস রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৩৭ বিলিয়ন মার্কিন ডলারে।
বুধবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, বুধবার পর্যন্ত মোট গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৩৭৬ দশমিক ৫৩ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম ৬ পদ্ধতি অনুযায়ী দেশের ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার ৭১৯ দশমিক ৪৪ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগের দিন গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ হাজার ৩২৪ দশমিক ১২ মিলিয়ন ডলার এবং বিপিএম ৬ পদ্ধতিতে ছিল ২৯ হাজার ৬৬৫ দশমিক ৪৬ মিলিয়ন ডলার।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রবাসী আয় বা রেমিট্যান্স এবং রপ্তানি আয়ের প্রবাহ বৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে এই ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।
সাধারণত বিপিএম ৬ পদ্ধতিতে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট বা ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব করা হয়।
এনএন/ ২০ মে ২০২৬









