আইন-আদালত

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ হবে না তা নিয়ে হাইকোর্টের রুল

ঢাকা, ১৯ মে – রাজধানীর রাস্তা ও ফুটপাতে হকারদের জন্য জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ এবং বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করেন।

আদালতের এই রুলে জানতে চাওয়া হয়েছে যে ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালার আলোকে রাস্তা ও ফুটপাত বরাদ্দ দেওয়া কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না। ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা ২০২৬ এর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামান একটি রিট আবেদন দায়ের করেন।

ওই রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এই আদেশ দেন। রুলে স্থানীয় সরকার সচিব, আইন সচিব এবং ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটকারীর অভিযোগ রাস্তা ও ফুটপাত মূলত সাধারণ মানুষের চলাচলের জন্য এবং সেখানে কোনো বিশেষ গোষ্ঠীকে ব্যবসায়িক উদ্দেশ্যে জায়গা বরাদ্দ দেওয়া জনস্বার্থের পরিপন্থী।

এস এম/ ১৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language