জাতীয়

সংস্কার এড়াতে বিএনপি ক্ষমতার বাহানা খুঁজছে: আখতার হোসেন

ঢাকা, ৩ মে – ক্ষমতার লোভে বিএনপি রাষ্ট্রীয় সংস্কার এড়াতে চাইছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সদস্য সচিব আখতার হোসেন। রবিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক জাতীয় কনভেনশনে তিনি এ মন্তব্য করেন।

এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি জ্বালানি, অর্থনীতি এবং গণভোট বিষয়ে এই আলোচনার আয়োজন করে। আখতার হোসেন বলেন, বিএনপি ক্ষমতাকে নিরঙ্কুশভাবে ভোগ করার যে মানসিকতা লালন করছে তা থেকে তারা বের হতে পারছে না।

সংস্কারের বিষয়ে ঐক্যমত্য কমিশনের আলোচনায় তারা ভিন্নমতের কথা বললেও জনস্বার্থে নেওয়া সিদ্ধান্তগুলোই কার্যকর হওয়া উচিত বলে তিনি দাবি করেন। গণভোটের প্রস্তাবিত বিষয়গুলোতে জনগণের রায় প্রতিফলিত হবে উল্লেখ করে তিনি বলেন, উচ্চকক্ষ গঠন এবং তত্ত্বাবধায়ক সরকারের নতুন পদ্ধতি নিয়ে বিএনপির আপত্তি অযৌক্তিক।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে এক কথা বললেও ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে বিএনপি এখন ভিন্ন সুরে কথা বলছে। বাংলাদেশের সাধারণ মানুষ বিএনপির পরবর্তী পদক্ষেপ এবং তাদের আইন প্রণয়নের সক্ষমতা পর্যবেক্ষণ করছে বলে তিনি জানান।

এস এম/ ৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language