জাতীয়

ডেমরায় কালি তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে

ঢাকা, ৩০ এপ্রিল – রাজধানীর ডেমরা এলাকার আমুলিয়ায় একটি কালি তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার বেলা ১টা ৫৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে টিনশেড কারখানটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস বেলা ১১টা ৩৮ মিনিটে আগুনের খবর পায় এবং ১১টা ৫৫ মিনিটে তাদের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট কাজ করেছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এস এম/ ৩০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language