সংসদ অধিবেশনে হঠাৎ অসুস্থ এমপি রবিউল বাশার, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরা, ২৯ এপ্রিল – জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম পর্বের অধিবেশন চলাকালীন দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে তিনি অসুস্থ বোধ করেন।
তাৎক্ষণিকভাবে অন্যান্য সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে সরিয়ে নেওয়া হয়। সেখানে উপস্থিত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
জোহরের নামাজের বিরতি চলাকালীন প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে বিরোধী দলীয় এই সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজ নেন। প্রধানমন্ত্রী তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।
এস এম/ ২৯ এপ্রিল ২০২৬









